শিক্ষার মানোন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন স্কুল ও মসজিদের জন্য যে আর্থিক অনুদান প্রদান করেছে, সেই অনুদান নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।
সরকারের বরাদ্দকৃত এ অনুদানের ফান্ড নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ পাস করিয়ে আনেন।
পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাঝে অনুদান বিতরণের দায়িত্ব দেওয়া হয় ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়াকে।
দায়িত্ব পাওয়ার পর অ্যাডভোকেট বারী ভূঁইয়া নির্ধারিত অনুদান সংশ্লিষ্ট স্কুল ও মসজিদ কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
গণমাধ্যমকর্মীদের অ্যাডভোকেট বারী ভূঁইয়া বলেন, “সরকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে যে আর্থিক সহযোগিতা প্রদান করেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুদান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজে ব্যয় হবে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন আরও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে, সে লক্ষ্যেই এই সহযোগিতা দেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “সরকারের বরাদ্দকৃত এই অর্থ যথাযথভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুদান বিতরণকালে সংশ্লিষ্ট শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, স্থানীয় নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।







































আপনার মতামত লিখুন :