News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৭:০৬ পিএম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১১

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল চলাকালে অভিযান চালিয়ে ১১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো মো. এমরান হোসেন (২২), মো. মোস্তাকিন (১২), রায়হান মিয়া স্বাধীন (১৫), তামিম (১৪), মাহিন (১৭), মো. ইউসুফ (১৯), আনিস (১৪), মো. হৃদয় (১৬), মো. শাহপরান (১৯), মো. ইসমাইল হোসেন (৫৬) ও ইয়াসিন আরাফাত ইথুন (১৭)।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মহাসড়কে ঝটিকা মিছিলের ঘটনায় এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।