News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি সংশোধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০১:৫৩ পিএম নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি সংশোধন

নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সংশোধন করা হয়েছে। প্রথম ঘোষিত কমিটিতে অফিস আদেশ অনুযায়ী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিনকে সভাপতি এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে সদস্য-সচিব করা হয়। পরবর্তীতে আরেকটি আদেশে সোহেল রানাকে সদস্য সচিব বলা হয়। কিন্তু সংশোধিত কমিটিতে ফের রিয়াদকেই সদস্য সচিব রাখা হয়। সংশোধিত কমিটিতে সোহেল রানাকে সদস্য রাখা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৫(৫) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গঠিত স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুসরণ করে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

অফিস আদেশ অনুযায়ী, এ কমিটি নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনা এবং ক্রীড়াঙ্গনের বিভিন্ন কার্যক্রমকে সাংগঠনিক কাঠামোর মধ্যে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করবে।