News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০১:৩৩ পিএম নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি

বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে একই পরিবারের চার সদস্যের সন্ধান মেলেনি।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন। 

নিখোঁজ চার সদস্যরা হলেন হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)।

পরিবারটি কুমিল্লা জেলার হোমনা থানা এলাকার বাসিন্দা এবং সেখান থেকে বৈদ্যেরবাজারের দিকে আসছিলেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বৃহস্পতিবার উদ্ধার কার্যক্রম বন্ধ করার পর শুক্রবার সকাল সাতটা হতে আমাদের টিম পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা করছেন। নিখোঁজদের উদ্ধারে আমাদের তিনজন ডুবুরি নদীতে নেমেছেন। তবে এখন পর্যন্ত কারো সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লা জেলাসহ বিভিন্ন স্থান হতে ১৪ জন মানুষেরা গরু-ছাগলসহকারে বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার (১৯) ও শিশির নামকদের বিয়েতে অংশ নিতে ট্রলারে করে রওনা দেন। আনুমানিক ২টায় ট্রলারযোগে সোনাময়ী এলাকায় পৌঁছানো মাত্রই ঝড়ের কবলে পড়ে ট্রলারটি যাত্রীদের নিয়ে পানির নিচে ডুবে যান। ঘটনার সময়াকলে ঘটনাস্থলের কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত উদ্ধারে গিয়ে নয়জনকে জীবিত এবং রায়েসা বেগম (৪০) নামের নারীকে মৃত অবস্থা উদ্ধার করতে সক্ষম হন। তবে নিখোঁজদের খোঁজ মেলেনি।  পরবর্তীতে স্থানীয় এবং ফায়ার সার্ভিসের কিছুক্ষণের প্রচেষ্টায় সন্ধান না মেলায় রাত্র হয়ে যাওয়ায় উদ্ধার পরিচালনা বন্ধ করা হয়েছিল।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, গতরাত হতে ফায়ার সার্ভিসের একটি এবং কোস্ট গার্ডদের দু'টি টিম ঘটনাস্থলে রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে।