২৪ সেপ্টেম্বর বিকাল ৪টায় বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস স্মরণে কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়েছে। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা প্রীতিলতা ওয়াদ্দেদারের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
বক্তব্যে সভাপতি দীপা নাগ তন্দ্রা বলেন, মাতৃভূমির জন্য আত্মত্যাগের কাহিনী বিরল নয়। যুগে যুগে ক্ষণজন্মা বীরেরা শত্রুর হাত থেকে নিজের রক্তের বিনিময়ে দেশমাতৃকাকে মুক্ত করেছে বারবার, জীবনের মায়া ভুলে দেশের মানুষের কথা ভেবেছে হাজার হাজার তরুণ-তরুণী। এ মিছিলে নারী-পুরুষের অংশীদারিত্ব ছিল কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু প্রীতিলতা যেসময় স্বাধীনতা আন্দোলনে যোগ দেন সেসময় এদেশে নারীদের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের পথ প্রশস্ত ছিল না। প্রীতিলতা এই স্বপ্ন নিয়েই আত্মাহুতি দিয়েছিলেন যে, তাঁর আত্মদানের মধ্য দিয়ে দেশের বোনেরা স্বাধীনতা আন্দোলনে ভাইয়েদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে যোগ দেব। আজকে তাঁকে স্মরণ প্রকৃত তাৎপর্য তখনই যখন একটি সত্যিকারের বৈষম্যহীন, শোষণহীন, সমতার একটা সমাজ গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে তাঁর জীবন, ভূমিকা এবং দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তাঁর অবদানের কথা স্মরণ করেন।







































আপনার মতামত লিখুন :