News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

নাগরিক অধিকার ফোরামের সাথে পুলিশ সুপারের মতবিনিময়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৮:৫৪ পিএম নাগরিক অধিকার ফোরামের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার মো. হবিবুর রহমান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যলয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎এসময় মতবিনিময় সভায় সংগঠনের কার্যক্রম বিষয় তুলে ধরে বিদ্যুৎ প্রিপেইড মিটার বাতিল এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, ওয়াসা হঠাওসহ, জেলার নাগরিক অধিকারে জন্য নাগরিক অধিকার ফোরামের জোড়াল ভূমিকা তুলে ধরা হয়।

‎এসময় পুলিশ প্রশাসনের পক্ষ হতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার পিপিএম, অতিরিক্ত  পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শামীম হোসেন প্রমুখ।

নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের পক্ষ হতে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল, সহ সভাপতি রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ, মোহাম্মদ আলী, হাফেজ মো. কবির, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ রানা, সহ-সাধারণ সম্পাদক একেএম কামরুল হাসান বাবুল, অর্থ সম্পাদক মো. আমজাদ হোসেন, প্রচার সম্পাদক শরীফ সুমন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, সদস্য স্বপন চৌধুরী, অহিদুর রহমান আরিফসহ সংগঠনের কর্মকর্তা ও সাংবাদিকগণ।