News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু পরিষদ নেতাসহ গ্রেপ্তার ৮


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৭:৩৮ পিএম সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু পরিষদ নেতাসহ গ্রেপ্তার ৮

সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের এক নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন, জুয়া আইনে চারজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন এবং সামারি ট্রায়ালে একজন রয়েছেন।

সোমবার ২৮ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজন হলেন বঙ্গবন্ধু পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আনিসুর রহমান ও মনির হোসেন মানিক (৫৮)। পুলিশ আনিসুর রহমানকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছে।

জুয়া আইনে গ্রেপ্তার হয়েছেন সুমিলপাড়া বিহারি ক্যাম্পের মো. রিয়াদ (৫৫), মো. নাছিম (৫২), মো. মুক্তার হোসেন (৪৫) ও মো. জামিল (৫৫)। এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় মো. সবুজ রকি (২৮) এবং সামারি ট্রায়ালে আব্দুল জব্বারকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আটজনকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।