News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

তেলের মূল্য ও বাসভাড়া বৃদ্ধির পাঁয়তারা : বাসদের বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৮:৪২ পিএম তেলের মূল্য ও বাসভাড়া বৃদ্ধির পাঁয়তারা : বাসদের বিক্ষোভ

বর্ধিত জ্বালানি তেলের মূল্য প্রত্যাহার, অযৌক্তিকভাবে বাসভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধ, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকার অধিক না নেয়া এবং ছাত্রদের হাফপাস ৩০ টাকা নির্ধারণ এবং আইনশৃঙ্ক্ষলা পরিস্থিতির উন্নতির জন্য কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সোমবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, বাসদ বর্ধিত ফোরামের সদস্য রুহুল আমিন সোহাগ।

নেতৃব্ন্দৃ বলেন, সরকার জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেনের দাম ২০ টাকা করে বৃদ্ধি করেছে। দেশের সাধারণ মানুষ মূল্যস্ফীতির ভয়াবহ চাপে আছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ালেও তা পাবে দেশে ১৫ লক্ষ মানুষ। কিন্তু সাধারণ মানুষের আয় বাড়েনি। বরং মূল্যস্ফীতির বিবেচনায় কমেছে। জ্বালানির মূল্য বৃদ্ধির সাথে সাথে প্রত্যেকটি নিত্যপণ্যের মূল্য, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। গণপরিবহণে ভাড়া বৃদ্ধির সরকারি গেজেট বের হওয়ার আগেই পরিবহনে ভাড়া বৃদ্ধি হয়েছে। প্রজ্ঞাপনের চেয়েও অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া এপ্রিলে জ্বালানির মূল্য বৃদ্ধির সময়ে সরকারি প্রজ্ঞাপনের থেকে বেশি ৫৫ টাকা ভাড়া আদায় করছে। বর্তমান গেজেট অনুযায়ী প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৬০ পয়সা। ঢাকা-নারায়ণগঞ্জ দূরত্ব ১৯ কিলোমিটার, টোল ভাড়া ৫ টাকা। তাহলে ভাড়া হয় ৫৪ টাকা ৪০ পয়সা। ফলে বর্তমান গেজেট অনুযায়ী সর্বোচ্চ ৫৫ টাকা ভাড়া হতে পারে।  এবারও সরকারি প্রজ্ঞাপনকে উপেক্ষা করে ৫ টাকা বৃদ্ধি করে ৬০ টাকা করেছে। কিন্তু যাত্রি অধিকার সংরক্ষণ ফোরাম ও ছাত্রদের আন্দোলনের চাপে তা আবার ৫৫ টাকা নেয়া হচ্ছে। তবে বাস মালিক সিন্ডিকেট ভাড়া পুনরায় ৬০ টাকা করার পাঁয়তারা করছে।

নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও গণপরিবহনের অযৌক্তিক ভাড়া বৃদ্ধি বন্ধ, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণ ও ছাত্রদেও হাফ পাস ৩০ টাকা করার দাবি জানান।