এক হাতে মোবাইল ফোনে কথা বলছেন, অন্যহাতে ক্ষুদ্রাকার কালো কভার যুক্ত পিস্তল সদৃশ্য বস্তু নাড়াচ্ছে।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই যুবকের নাম শান্ত। তিনি সাইনবোর্ড শান্তিধারা ১নং রোড এলাকার ভাঙারী ব্যবসায়ী রাজ্জাকের ছেলে এবং স্থানীয় ছাত্রদল নেতা রায়হানের ভাই। ভাইরাল হওয়া যুবক শান্তর বিরুদ্ধে এক ডজনেরও বেশী মামলা রয়েছে বলে জানা গেছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সমাজ বিরোধী নানা অপরাধমূলক কর্মকান্ডের জন্ম দিয়ে স্থানীয়বাসীদের নিকট আতংকের কারণ হয়ে উঠেছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জান জানান, তার বিরুদ্ধে একাধিক মামলার পাশাপাশি ওয়ারেন্ট রয়েছে। তাকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজছি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি তার নজরে ও এসেছে বলে তিনি জানান।




































আপনার মতামত লিখুন :