News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

শীতলক্ষ্যায় অর্ধগলিত মরদেহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৭:০২ পিএম শীতলক্ষ্যায় অর্ধগলিত মরদেহ

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে ৪০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সোয়া ২টায় বন্দরের হরিপুর অংশ থেকে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, শীতলক্ষ্যা নদীর হরিপুরের ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন হতে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা যাচ্ছে মৃত্যু কয়েকদিন আগে হয়েছে। এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স আনুমানিক ৪০ হবে।