নারায়ণগঞ্জে কৃষকদের মধ্যে কৃষি যান্ত্রিকীকরণ, নতুন উদ্ভাবিত প্রযুক্তি, খাদ্য ও পুষ্টি, কৃষি পণ্য মূল্য শৃঙ্খল তৈরি গ্রহণের জন্য পার্টনার কংগ্রেস (সম্মেলন) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামে কৃষি কর্মকর্তাদের সাথে ৭০ জন কৃষক, কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসান শহীদ সরকার, অতিরিক্ত উপপরিচালক জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তাসলিমা আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার নূরে কাউসার সহ আরো অনেকে।
আহসান শহীদ সরকার বলেন, কৃষিকে বাণিজ্যিক করণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করাও আমাদের লক্ষ্য। আমরা এই প্রকল্পের মাধ্যমে সেই চেষ্টা করছি। আমাদের খালগুলো শুধু খনন করলেই হবেনা। শিল্পকারখানার দূষিত বর্জ্যে যাতে খালগুলো নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।




































আপনার মতামত লিখুন :