News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৯:৫১ পিএম বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বাংলাদেশ শিশু একাডেমী, নারায়ণগঞ্জে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ ও সহকারী পরিচালক মো: মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

এবারের বিষয় ছিল “প্রকৃতি ও পরিবেশ”। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী নির্ধারণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।