News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ১৮, ২০২৬, ১০:০৮ পিএম শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ১৮ মে সোমবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি দুলাল সাহা।

সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির নেতা দিলীপ কুমার দাস। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাকির হোসেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম আনিসুজ্জামান, সহ-সভাপতি শফিকুল ইসলাম, জেলা কমিটির নেত্রী মৈত্রী ঘোষ, জেলা কমিটির দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য কবি পল্লবী প্রত্যাশা, শ্রমিক নেতা মো. নাসির হোসেন ও জেলা কমিটির নেত্রী আমেনা আক্তার প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, আগামী ২১ মে এর আগে গার্মেন্ট শ্রমিকদের চলতি মাসের বেতনসহ সকল বেতন-বোনাস ও বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। এক মাসের বেসিক বেতনের সমপরিমাণ বোনাস দিতে হবে। বকেয়া সকল ওভারটাইমের বিল পরিশোধ করতে হবে। চলতি মে মাসের বেতন দিতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, গার্মেন্ট শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে, কারখানা ভিত্তিক রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। সকল ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। বন্ধ কারখানা চালু করতে হবে। শ্রমিক স্বার্থবিরোধী সকল কালো আইন বাতিল করতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে।