News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বিতরণ 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১০:০৯ পিএম শিক্ষা প্রতিষ্ঠানে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বিতরণ 

বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ শ্লোগানকে ধারণ করে ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে ফতুল্লার কুতুবআইল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লব'র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০০ গাছের চারা এবং কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান উন্নয়ন ও স্মার্ট ক্লাসরুমে রুপান্তরের লক্ষ্যে ২ টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।