News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৬:৩০ পিএম গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ

আশুলিয়ায় প্রীতি গ্রুপের গার্মেন্টসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত শ্রমিকদের জন্য আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং কর্মক্ষেত্রে ইআইএস চালুর দাবিগার্মেন্টস খাতের মজুরি বোর্ড গঠন করে পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নির্ধারণ, সেঞ্চুরি এ্যাপারেলসসহ বিভিন্ন কারখানার ছাঁটাইকৃত শ্রমিকদের আইনগত পাওনা অবিলম্বে পরিশোধ এবং শ্রম আইনের ১২৪(ক) ধারার অপব্যবহার বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।

২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ। সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব। আরও বক্তব্য রাখেন রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি হাসনাত কবির, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগ, রূপগঞ্জ থানা শাখার সভাপতি সোহেল, গাবতলি-পুলিশ লাইন-টাগারপাড় শিল্পাঞ্চল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সেঞ্চুরি এ্যাপারেলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।