News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হরিজন কলোনিতে কথনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৮:৪৫ পিএম হরিজন কলোনিতে কথনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জের পাইকপাড়া হরিজন কলোনিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। 

এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা সাদেকুল ইসলাম সাদিক ও সভাপতি দীপা নাগ তন্দ্রাসহ কথনের সদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তিতে পাঠানো বক্তব্যে কথনের সভাপতি দীপা নাগ তন্দ্রা বলেন, “আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান ভূমিকা শ্রমিকদের হাতেই। অথচ শ্রমের যথাযোগ্য মর্যাদা এই মেহনতি মানুষরা কখনোই পান না। তাঁদের জীবনমান তলানিতে, অথচ তাঁদের শ্রমেই গড়ে ওঠে সমাজের সম্পদ ও সমৃদ্ধি। হরিজন ও দলিত জনগোষ্ঠী এই বঞ্চিত ও নিপীড়িত জনগোষ্ঠীরই অংশ। কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্র তাঁদের জন্য ১০ টাকা ফি-তে যে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে, তা আগামী দিনেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্র তার সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে।