News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়া স্মৃতি দাবা টুর্নামেন্ট শুরু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৬:৪৫ পিএম খালেদা জিয়া স্মৃতি দাবা টুর্নামেন্ট শুরু

নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাব আয়োজিত ২দিন ব্যাপী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৬ শুক্রবার সকাল ১০টা হতে শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্মান জানিয়ে রয়েল চেস ক্লাব যে আয়োজন করেছে তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমি রয়েল চেস ক্লাবকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমি ওয়াদা করছি রয়েল চেস ক্লাব আয়োজিত এই দাবা টুর্নামেন্ট শুধু এ বছর নয় প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করবেন আপনারা।

তিনি আরো বলেন, আপনারা ক্লাবের জন্য যে জায়গা চেয়েছেন ইনশাল্লাহ তার ব্যবস্থা করে দেওয়া হবে।