নারায়ণগঞ্জ হাইস্কুলের এস.এস.সি ২০০১ এর ব্যাচ সতীর্থ-০১ এর উদ্যোগে আয়োজিত এসপিএল সিজন-৫ এর প্লেয়ার নিলাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ ক্লাবে উক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ হাইস্কুলের এস.এস.সি ২০০১ ব্যাচ এর সংগঠন সতীর্থ-০১ এর পক্ষ থেকে প্রতিবছর এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। এবারেও রয়েল স্ট্রাইক, আলেকজেন্ডার, দুর্বার-১১ ও ড্রিম-১১ নামে ৪টি দলে বিভক্ত হয়ে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির সভাপতি সজীব রহমান ও সাধারণ সম্পাদক ধ্রুব দত্ত জানান, প্রতি বছর আমরা সতীর্থের বন্ধুরা এসপিএল এর আয়োজন করে থাকি। এবার পঞ্চমবারের মত আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টটির মাধ্যমে আমরা বন্ধুরা দিনব্যাপী মিলিত হয়ে আনন্দ উর্দ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টটি উপভোগ করে থাকি।





































আপনার মতামত লিখুন :