নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদ্রাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুৎপৃষ্টে ৫জন ছাত্রী দগ্ধ হয়েছে।
২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর দেওয়ান বাড়ি এলাকায় মালেহা মহিলা মাদ্রাসায় এঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মোছাম্মদ জিদনি, লামিয়া, আফিয়া, আতিয়া ও আফিয়া। তাদের বয়স ৮/১০ বছর হবে। তাদের প্রত্যেককে জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। মাদ্রাসার দগ্ধ ছাত্রীদের সাথে প্রিন্সিপালসহ অভিভাবকেরা হাসপাতালে রয়েছেন।



































আপনার মতামত লিখুন :