News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের পিপিএম পদক অর্জন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৬:৫৫ পিএম নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের পিপিএম পদক অর্জন

পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান মহোদয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানকে সম্মানজনক পিপিএম সেবা পদক পরিয়ে দেন।

এই মর্যাদাপূর্ণ অর্জন তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নের্তৃত্ব, সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার এক অনন্য স্বীকৃতি।

পুলিশ সুপার এই গৌরবময় অর্জন নারায়ণগঞ্জ জেলা পুলিশের জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের বিষয়।

তাঁর এই সাফল্য জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরো নিষ্ঠাবান, দক্ষ, সাহসী ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।