News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মেঘনায় ট্রলার ডুবিতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৬:৫১ পিএম মেঘনায় ট্রলার ডুবিতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যকার তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

তলিয়ে যাওয়ার দুদিন পর শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাত্রে এবং সকাল সাড়ে ৮টায় বৈদ্যারবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনের নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলো সজিব, সামিয়া এবং শিশু সামিন। তবে এ ঘটনায় তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। তিনি জানান, নিখোঁজ চারজনের মধ্যে একজনের মরদেহ রাত্রি ৩টায় এবং দুজনের সকাল সাড়ে আটটার সময়ে উদ্ধার হয়েছে। তবে নিখোঁজ পিতা হেলাল উদ্দিনের সন্ধান এখনো মেলেনি। আমরা কাজ করছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লা জেলাসহ বিভিন্ন স্থান হতে ১৪ জন মানুষেরা গরু-ছাগলসহকারে বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার (১৯) ও শিশির নামকদের বিয়েতে অংশ নিতে ট্রলারে করে রওনা দেন। বিকেলে আনুমানিক ২টার সময়ে ট্রলারযোগে সোনাময়ী এলাকায় পৌঁছানো মাত্রই ঝড়ের কবলে পড়ে ট্রলারটি যাত্রীদের নিয়ে পানির নিচে ডুবে যান। ঘটনার সময়াকলে ঘটনাস্থলের কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত উদ্ধারে গিয়ে নয়জনকে জীবিত এবং রায়েসা বেগম (৪০)  নামের এক নারীকে মৃত অবস্থা উদ্ধার করতে সক্ষম হন। তবে নিখোঁজদের খোঁজ মেলেনি।  পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা দুদিন প্রচেষ্টা চালিয়ে সন্ধান না পেলেও আজ মরদেহ উদ্ধার হয়েছে।