শনিবার বিকাল তিনটায় বন্দর বাগবাড়িস্থ লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্দর নাগরিক কমিটি-বনাক এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আবু সাঈদ চুন্নু মাস্টার স্মরণে ডা. আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং কবির সোহেল এর সঞ্চালনায় নাগরিক স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর সম্প্রতি তিনি তার বাগবাড়ির নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২০০৭ সালে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় সমাজের এলিট শ্রেণী ও সচেতন নাগরিকদের নিয়ে আবু সাঈদ চুন্নু মাস্টার তার নিজ বাসভবন বাগবাড়িতে আনুষ্ঠানিক ভাবে সংগঠনটির ঘোষণা দেন, প্রথমে তিনি সভাপতি নির্বাচিত হন এবং বন্দর উপজেলার শিক্ষা, গ্যাস, বিদ্যুৎ ও পানি সহ সকল সামাজিক সমস্যা ও বৈষম্য নিয়ে নিরলস কাজ করে যান, পরবর্তীতে ডা. আব্দুস সাত্তার সভাপতি ও কবির সোহেল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে আবু সাঈদ চুন্নু মাস্টারের কর্ম জীবন, সামাজিক ও রাজনৈতিক বিষয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত অতিথি ও কার্যকরী পরিষদের সদস্যগণ।
উক্ত আয়োজনে মূল্যবান বক্তব্য দেন আশরাফ ফেরদৌস কালুন, মো: শহিদুল্লাহ মাষ্টার, সাংবাদিক আতাউর রহমান, জাকিরউদ্দিন সেলিম, মো. আল আমিন হোসেন, মো. মজিবুর রহমান, সাংবাদিক নাসির খান, আফরোজা খানম নিমনী, মো. হোসেন আলী, কবি ইয়াদী মাহমুদ, ইদুন আলী, মো. তৌহিদ, মো. দেলোয়ার হোসেন, মো. সালাহউদ্দিন, মো. মিথুন চৌধুরী, মো. রফিক প্রমুখ।






















(1)-20261105094442.jpg)
(5)-20261106124722.jpg)








(6)-20261106125255.jpg)


-20261104095621.jpg)





আপনার মতামত লিখুন :