পূর্ব বিরোধের জের ধরে ইসদাইর রেললাইন এলাকায় সোমবার ১২ জানুয়ারী রাতে রায়হান মিয়া (৪৫) নামে এক বাবুর্চিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা।
পরিবারের লোকজন জানান, পূর্ব বিরোধের জের ধরে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার সহযোগীরা সোমবার রাত ৮টায় রায়হানকে একা পেয়ে এলোপাথারী কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।সহযোগী







































আপনার মতামত লিখুন :