বন্দরে হাবিবুর রহমান (১২) নামে মাদ্রাসা ছাত্রকে অপহরনের ১০ দিন পর মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে অপহরণকারীদের ব্যবহৃত নাম্বার থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রের স্বজনদের কাছে ফোন করে ওই মুক্তিপণের টাকা চাওয়া হয়।
অপহৃত মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকার নূর নবী মিয়ার ছেলে।
এর আগে ৩০ মার্চ বেলা ১১টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকা থেকে মাদ্রাসা যাওয়ার পথে উল্লেখিত মাদ্রাসা ছাত্র অপহরনের শিকার হয়।
এ ব্যাপারে গত মঙ্গলবার (৩১ মার্চ) নিখোঁজের পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং-১৫৪৪।
জানা গেছে, ৩০ মার্চ সকাল ১১টায় হাবিবুর রহমান মাদ্রাসার যাওয়ার পথে অপহরনকারীরা রাস্তা থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক জায়গায় খোঁজাখুঁজি করে মাদ্রাসা ছাত্রের কোন হদিস না পেয়ে এ ঘটনায় গত ৩১ মার্চ নিখোঁজ ছাত্রের পিতা বাদী বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করে।
নিখোঁজের ১০ দিনেও অপহৃত মাদ্রাসা ছাত্রকে উদ্ধারের খবর জানাতে পারেনি বন্দর থানা পুলিশ।
নিখোঁজ ঘটনার ১০ দিন পর বৃহস্পতিবার সকালে অপহরনকারী চক্র তাদের ব্যবহৃত নাম্বারে নিখোঁজের স্বজনদের কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করে। জানায় মুক্তিপণের টাকা দিলে নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে চট্রগ্রাম জেলার মিরসরাই থানা পৌছে দিবে বলে জানায়।
বিষয়টি নিখোঁজের পরিবার বন্দর থানা পুলিশকে অবগত করলে পুলিশ উল্লেখিত মোবাইল নাম্বারটি লোকেশন নারায়ণগঞ্জ কালির বাজার দেখাচ্ছে বলে বন্দর থানা পুলিশ নিশ্চিত করেছেন। নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে পুলিশ।






































আপনার মতামত লিখুন :