News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

হকার চায় না নারায়ণগঞ্জবাসী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১১:১৩ পিএম হকার চায় না নারায়ণগঞ্জবাসী

নারায়ণগঞ্জের রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ, দোকান মালিক সমিতি, ব্যবসায়ী সংগঠন ও সাংবাদিক সমাজের সাথে দফা দফায় ˆবঠক করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান| তিনি শহরে কোন হকার বসতে দিবে না ইতোমধ্যে আশ্বাস দিয়েছেন| হকার উচ্ছেদে নাসিকের যে কোন সহযোগিতায় পাশে থাকবেন সকল মহল| অন্যদিকে হকার উচ্ছেদের নামে কোন পুনর্বাসনের কথা শুনতে চান না নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা| তার সাথে সকল শ্রেণী মানুষ এমন বক্তব্যে সমর্থন দিয়েছেন| যার কারণে আগামীতে হকার ইস্যুতে তৎপর থাকবে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন|

প্রশাসক সাখাওয়াত হোসেন বলেছেন, শহরের ভোগান্তির অপর নাম হকার যানজট| এই অভিশাপ মুক্ত করতে চাই| নারায়ণগঞ্জবাসীদের নিয়ে ১৩ এপ্রিল হকার উচ্ছেদে থাকবো দুপুর থেকে| ক্লিন এন্ড গ্রীন সিটি গড়ে তুলতে বিএনপির সরকার বদ্ধপরিকর| ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমাকে দায়িত্ব দিয়ে বলেছেন, জনগণের ভোগান্তি কমাতে সকল পদক্ষেপ গ্রহণ করুণ| সরকারের কাছে যে কোন সহযোগিতা প্রদান করা হবে| নারায়ণগঞ্জ সিটির অবস্থা ভালো না, এগুলো সমাধান করে এগিয়ে যেতে হবে| শহরের যানজট ও হকারমুক্ত আধুনিক নগরী গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য| এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীসহ সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহলসহ সকল দলের সহযোগিতা কামনা করি| প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জকে একটি সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে| বিশেষ করে যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে| তবে এ দুটি বড় সমস্যা সিটি কর্পোরেশনের একার পক্ষে সমাধান সম্ভব নয়|

এদিকে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, আমরা যাই বলি না কেন, এই ফুটপাতে হকার যারা বসে, এরা এমনি এমনি বসে না| এরা পুলিশকে টাকা দিয়ে, রাজনৈতিক দলের ব্যক্তিবর্গকে টাকা দিয়েই বসে| এমনি এমনি বসে না| আমরা নারায়ণগঞ্জে হাটি| আমরা তো কথা বলি| আমরা জানি, সুতরাং ব্যাপারটা হচ্ছে যে, আমরা এদের প্রতি নির্দয় নই| কিন্তু পথের প্রথম অধিকার হচ্ছে পথিকের অর্থাৎ নাগরিকের| নাগরিক সুবিধাটা অবশ্যই আমরা প্রথম গুরুত্ব দেবো| এবং সেইজন্য এই নাগরিকের প্রয়োজনে ফুটপাতটাকে হকার মুক্ত করাটা অত্যন্ত জরুরি| আমি আর অন্য কোন আলোচনায় গেলাম না|

অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব প্রশাসক নিয়োগ দিয়েছেন| বারংবার যখন হকার ইস্যু নিয়ে কথা হয় তখন কিছুসংখ্যক লোক বলে রাজনৈতিক পৃষ্টপোষকতায় হকাররা ফুটপাতে বসে থাকেন| আবার যখন হকার উচ্ছেদের কথা আসে তখন আবার পুনর্বাসনের কথা আসে| আমি দৃঢ়তার সঙ্গে একটা কথা বলতে চাই, হকার পুনর্বাসনের কথাটাই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার প্রথম চেষ্টা| বিভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জে লোকজন এসেছে, একজন এসে আবার ৭ জন নিয়ে এসেছে| তাদের পুনর্বাসনের দায়িত্ব কোনোভাবেই নগরবাসী নিবে না| এখানে যদি কোনো হকার থেকে থাকেন যারা ভোটার তাদের ক্ষেত্রে বিবেচনা, আলোচনা করা যায়| কিন্তু উচ্ছেদের পরে| তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে যেনো উচ্ছেদ অভিযান করা না হয়| দ্বিতীয় কথা, হকার উচ্ছেদ হবে আবার কয়েকজন হকার এখানে বসবেন তা আর কোনোভাবেই করা উচিত না| সিটি করপোরেশন অনেক মোটা অঙ্কের ট্যাক্স নিচ্ছে পাশাপাশি নগরবাসী ট্যাক্সও দিচ্ছে এই ফুটপাত দিয়ে হাটার জন্য| মা-বোনদের পাশাপাশি সবাই যেনো নির্বিঘ্নে হাটাচলা করতে পারে| আর বাহিরের যেসব হকার রয়েছেন তাদের জেলায় মেয়র, প্রশাসক, ডিসি, এসপি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের দায়িত্ব তারা নিবেন| অটোরিকশা শুধু নারায়ণগঞ্জ নয় সারাদেশের জন্য অভিশাপ| আমরা অটোরিকশা দৌরাত্ম্য নিয়ে চিন্তিত|