দীর্ঘ ২৪ বছরের ফেরারী জীবন শেষে জাকির খানের মুক্তজীবনে নারায়ণগঞ্জে ফেরার এক বছর|
প্রায় তিন বছর জেল জীবন ও ২৪ বছর ফেরারী জীবন কাটিয়ে ৩৩ মামলার ৩২টিতে খালাস ও একটি জামিনে মুক্ত হয়ে ২০২৫ সালের ১৩ এপ্রিল নারায়ণগঞ্জে পা রেখে ছিলেন মহানগর বিএনপি নেতা জাকির খান|
এদিন কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাকে রাজকীয়ভাবে বরণ করে নেন নেতাকর্মীরা|
এ সময় তিনি বিএনপি ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ উল্লাস করে| পরে গাড়িতে চড়ে তিনি পুরো শহর ঘুরে শোডাউন দেন|
নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে লিংক রোড হয়ে চাষাঢ়া ২ ন¤^র রেলগেট মণ্ডলপাড়া হয়ে দেওভোগ ˆপতৃক বাড়িতে যান তিনি| এ সময় বাড়ির সামনে দাদা সাকিম আলী ও বাবা দৌলত হোসেন খানের কবর জিয়ারত শেষে মা আছিয়া খানমের বুকে গেলে আবেগ আপ্লুত পরিবেশ সৃষ্টি হয়| ছেলেকে ২৪ বছর পর বুকে পেয়েছে কান্নায় ভেঙে পড়ে মা আছিয়া খানম|
সেদিন ছেলে জাকির খানকে কাছে পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন মা আছিয়া বেগম|
নারায়ণগঞ্জে ফেরার পর গত এক বছর জুড়েই জাকির খান ছিলেন আলোচনা ও সমালোচনায়| জাকির খান নারায়ণগঞ্জে ফেরার পর নিজ উদ্যোগেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতক কর্মকান্ড চালিয়ে প্রশংসা পাত্র হয়েছেন|
তবে তিনি মুক্তি পেয়ে নারায়ণগঞ্জে ফিরে আসার পর বিএনপির অনেক নেতাই ছুটে গিয়েছেন তার বাসায়|
তবে জাকির খানকে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সাথে গিয়ে সাক্ষাত ও মিষ্টি মুখ করাতে দেখা গেছে|
এর আগে জাকির খানকে নিয়ে ফুলঝুড়ি ঢেলে দিয়েছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুর খান সেন্টু| তিনিও জাকির খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাকে আগামী দিনে বিএনপির নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হবেন বলে ইঙ্গিত দিয়েছেন|
জাকির খান কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তার বাসায় গিয়ে ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরি, মহানগর বিএনপি থেকে ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু সহ বেশ কয়েকজন নেতা|
তবে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দল থেকে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানকে দল থেকে মনোনয়ন দেওয়ার ইঙ্গিত দেয়ার পর সাখাওয়াত হোসেন খানও জাকির খানের বাসায় গিয়ে মিষ্টি মুখ করেছিলেন|
সে জেল থেকে বের হওয়ার জিয়াউর রহমানের মাজারে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন|
জাকির খান ঢাকায় মির্জা আব্বাস থেকে শুরু করে গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভীর মত বিএনপির শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন জাকির খান| ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় সহ তাদের আলাপচারিতার ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে|
জাকির খান ঢাকা ও নারায়ণগঞ্জ এ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন| নির্বাচনের পূর্বে তিনি ঢাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনে, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস ও মুন্সিগঞ্জে কামরুজ্জামান রতন ও নারায়ণগঞ্জ বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণায় চালিয়েছেন|
নারায়ণগঞ্জের রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে, জাকির খান মুক্তি পেয়ে নারায়ণগঞ্জে ফিরে আসার পূর্বে সাধারণ মানুষের মনে যেমন একটি ভাবনা ছিল যে জাকির খান নারায়ণগঞ্জে ফিরে এলে আবারো হয়তো তিনি অতীতের মতই প্রভাব বিস্তার করবেন| কিন্তু তিনি নারায়ণগঞ্জে ফিরে আসার পর এক বছর অতিবাহিত হলে জাকির খান এখন সরাসরি নিজে বড় ধরনের কোনো বির্তকে জড়াতে দেখাতে যায়নি| বরং জাকির খানের নাম ব্যবহার করে যারা বিভিন্ন জনের কাছ কাছ থেকে চাঁদাদাবি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারের কাছে তার পক্ষ থেকে লিখিত ভাবে আবেদন জানানো হয়েছিল|


































আপনার মতামত লিখুন :