নারায়ণগঞ্জে জেলার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন কর হয়
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
সেই সাথে সভা শেষে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির জেলা পর্যায়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি ও সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। সেই সাথে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এদিকে সভা শেষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন সাংবাদিকদের জানান, “নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলার কিছুটা অবনতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঝুট ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষ ও মাদক ব্যবসায়ীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় গুরুত্বের সঙ্গে সভায় আলোচনা করা হয়েছে। মাদক নির্মূলে ইতোমধ্যে র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান শুরু হয়েছে। তবে তা আরও জোরদার ও সমন্বিতভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের পরিচয়ে কেউ যেন অপরাধ করে পার না পায়। অপরাধী যেই হোক, যে দলেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা চাই নারায়ণগঞ্জবাসী আবারও নিরাপত্তা ও আস্থা ফিরে পাক।






































আপনার মতামত লিখুন :