নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ও নিহত ১০ পরিবারের সদস্যদের মাঝে ৪৬ লক্ষ টাক আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে| রোববার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়|
নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান বলেন, এদিন ৮ পরিবারের প্রক্যেককে ৫ লক্ষ্য টাকা করে ৪০ লক্ষ টাকা এবং ২ পরিবারের প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে ৬ লক্ষ টাকা সহ মো ৪৬ লক্ষ টাকা প্রদান করা হয়|
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে এসময় এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা|






































আপনার মতামত লিখুন :