News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

কুতুবপুরে বিকট শব্দে বিস্ফোরণে বাবা ও তিন ছেলে দগ্ধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৭:০৮ পিএম কুতুবপুরে বিকট শব্দে বিস্ফোরণে বাবা ও তিন ছেলে দগ্ধ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর লাকিবাজারে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন অটোরিকশাচালক আব্দুল কাদের (৫০), তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)।

সোমবার সকাল সাড়ে ৬টায় একতলা ভাড়া বাসায় এই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে ঘর কেঁপে ওঠে এবং জানালার কাঁচ ও দরজা ছিটকে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার গ্যাস লাইনের লিকেজ থেকে সারারাত ঘরে জমে থাকা গ্যাস অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে এই বিস্ফোরণ ঘটেছে।