News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

আড়াইহাজা‌রে অনলাইন জুয়ারী দুইজন আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৮:৪৫ পিএম আড়াইহাজা‌রে অনলাইন জুয়ারী দুইজন আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার গাজীপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, গাজীপুরা ৬ নম্বর ওয়ার্ডের শাহজালাল (৩৫) ও শাকিল মিয়া।

পুলিশ জানায়, শাহজালালের বাবার নাম আব্দুর রশিদ এবং শাকিল মিয়ার বাবার নাম জয়নাল মিয়া। তারা দুজনই আড়াইহাজার উপজেলার গাজীপুরা এলাকার বাসিন্দা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।