সারাদেশে উপজেলা পরিষদ ও পৌরসভা এলাকায় নিজেদের দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে নারায়ণগঞ্জের মধ্যে কেবল সোনারগাঁ উপজেলা পরিষদে নিজেদের প্রার্থীর নাম প্রকাশ করেছে তারা। বাকি চারটি উপজেলা ও পাঁচটি পৌরসভায় নিজেদের প্রার্থীর নাম এখনও প্রকাশ করেনি।
রোববার দুপুরে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরঅঞ্চল) সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন। নারায়ণগঞ্জের সোনারগা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে যুবশক্তির সিনিয়র সহ সভাপতি তুহিন মাহমুদকে। এই ঘোষণার পরপরেই সোনারগাঁ এনসিপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
তুহিন মাহমুদ জানান, আজকে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের প্রার্থী হিসেবে ঘোষণা করায় এনসিপিকে ধন্যবাদ জানাই। আমি এখন থেকেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। ইতোপূর্বে জাতীয় নির্বাচনে জোটগত ভাবে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগাবো। সাধারণ মানুষের জনসমর্থন আদায় সহ মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে আমি নির্বাচনে লড়বো।







































আপনার মতামত লিখুন :