News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

মাস্তানের নারায়ণগঞ্জে সুশাসন নিশ্চিত করেছেন সংসদ সদস্যরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১০, ২০২৬, ১০:২৬ পিএম মাস্তানের নারায়ণগঞ্জে সুশাসন নিশ্চিত করেছেন সংসদ সদস্যরা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, আমাদের নারায়গঞ্জের রাজনৈতিক নেতৃত্বকে সাধুবাদ জানাই; নারায়ণগঞ্জ একসময় মাস্তানে পরিচিত ছিলো; একটা অভয়ারণ্য বিভিন্ন ধরনের অপকর্ম সন্ত্রাস ছিলো; সেখান থেকে নারায়ণগঞ্জের সংসদ সদস্যরা সুশাসন নিশ্চিত করেছেন। আইনের অনুশাসন নিশ্চিত করেছেন। মানবাধিকার এবং বাক স্বাধীনতা নিশ্চিত করেছেন।

রোববার ১০ মে বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদান বিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, আমরা সবাই মিলে একসাথে কাজ করলে চৌকস রাজনৈতিক নেতাদের নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আবারও নতুন করে গার্মেন্টস শিল্প টেক্সাইল শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। নারায়ণগঞ্জের যে টিশার্ট উৎপাদন হয় বিশ্বের অধিকাংশ দেশে চলছে। প্রাচ্যর ডান্ডি হয়তো করা সম্ভব হবে ডান্ডি তো আর আগে জায়গায় নেই তবে অবশ্যই নারায়ণগঞ্জকে রোল মডেল হিসেবে গুরুত্ব দিবো।

তিনি আরও বলেন, জনগণের দ্বারা ক্ষমতায়নের দল রাষ্ট্র পরিচালনায় রয়েছে। স্থানীয় পর্যায়ে যারা নেতৃত্বে রয়েছে সংসদে যারা সংসদে প্রতিনিধিত্ব করেন উনারা জনগণের কথা বলছেন জনগণের কল্যাণে কাজ করে যাবেন তখনই আমরা নারায়ণগঞ্জকে নতুনভাবে ঢেলে সাজাতে পারবো।