নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে ১০ মামলার আসামি ও এক নারী সহ তিন জনকে গ্রেফতার করেছে। তাদের হেফাজত থেকে ১০৭ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়েছে ।
৬ মে বুধবার রাতে নারায়ণগঞ্জ সদর থানাধীন পুরাতন ৮৪ নং শাহসুজা রোডের আমহাট্টা জল্লারপাড়া ও জিমখানা এলাকায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মজিবর রহমানের নেতৃত্বে উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত১০ মামলার আসামি হাবিবুর রহমান হাবিব (৩১) জল্লারপাড় আমহাট্টা এলাকার মৃত কমল মিয়ার ছেলে, হাসিনা বেগম (৫৬) নিউ জিমখানা এলাকার আলমগীরের স্ত্রী ও মো. মৃদুল (১৯) জল্লারপাড় এলাকার মো: হারুনের ছেলে ।
অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) ফিরোজ আল মামুন, এসআই বিনয় বাড়ৈ, এসআই মোঃ সেলিম মিয়া, এসআই মোঃ কাজল মিয়া, এসআই মোঃ রমজান হোসেন, এসআই মোঃ খায়রুল বাশার, এএসআই তৌহিদুর রহমান, এএসআই মোঃ নাসির হোসেন, এএসআই মোঃ রাশেদ, এএসআই নাঈমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
সদর মডেল থানার ওসি সাজেদুল রহমান জানান, মাদক কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে চলছে বিশেষ অভিযান। সে ধারাবাহিকতায় বুধবার রাতে শহরের নিউ জিমখানা ও জল্লারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, ধৃত হাবিব নিজেকে দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে বলে দাবি পুলিশের। এছাড়া তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির ১০ টি মামলা রয়েছে ।








-20260506163714.jpg)


























আপনার মতামত লিখুন :