News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ফুডল্যান্ড কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৪, ২০২৬, ১০:০৭ পিএম ফুডল্যান্ড কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সোমবার নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেল মোহাম্মাদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি, তিতাস গ্যাস এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৩৯ নং হোল্ডিং সাইনবোর্ড (আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীত পাশে ফতুল্লা নারায়ণগঞ্জ এ অবস্থিত ফুডল্যান্ড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানটির গ্যাস ও বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং গ্যাস মিটার খুলে আনা হয়।