News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৯ মে, ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-২


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২৬, ১০:১৬ পিএম বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-২

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার চিড়াইপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে খোকন (৪২) ও একই থানার রামনগর এলাকার তোফাজ্জল আহাম্মেদের ছেলে ইমন (২২)। গ্রেফতারকৃতদের শনিবার (৯ মে) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত শুক্রবার (৮ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।