দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে মত বিনিময়ে অংশ নেওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে আমন্ত্রণ পেয়েছে যুবদলের ৪জন নেতা। তারা হলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ ও জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান এবং সদস্য সচিব মশিউর রহমান রনি।
জাতীয়বাদী যুবদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমন্ত্রিতদের সেই তালিকা প্রকাশ করা হয়েছে।
যেখানে উল্লেখ করা হয়েছে, সারাদেশের যুবদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ৯ মে শনিবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে সকাল ৯টা থেকে ওই মত বিনিময় শুরু হবে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি, কেন্দ্রীয়ভাবে জেলা ও মহানগর যুবদলের আমন্ত্রিত নেতৃবৃন্দকে কর্মসূচিস্থলে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেছেন।
তারেক রহমানের সাথে ওই মত বিনিময় সভায় নারায়ণগঞ্জ থেকে আমন্ত্রণ পেয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ এবং জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব।



































আপনার মতামত লিখুন :