News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

বন্দরে পৃথক ২ সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৮:৩২ পিএম বন্দরে পৃথক ২ সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার 

বন্দরে পৃথক সিআর মামলার সাজাপ্রাপ্ত ২পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর স্কুলরোড এলাকার জামাল মিয়ার ছেলে সিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাকিব (৩২) ও একই থানার ফরাজীকান্দা এলাকার নুরুল ইসলাম মিয়ার ছেলে অপর  সিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ইসলাম (৩৬)।

ধৃতদের সোমবার (১১ মে) দুপুরে উল্লেখিত সাজা ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত রোববার (১০ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বন্দর থানার এএসআই হাবিব ও থানার অপর এএসআই জহিরুল  ইসলামসহ সঙ্গীয় ফোর্স উল্লেখিত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।