News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

অভিনয় শেখার সুযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ৪, ২০২৬, ১০:১৮ পিএম অভিনয় শেখার সুযোগ

ইউটিউব নাটকের জন্য সম্পূর্ণ নতুন ধারার এক মেধা অন্বেষণ শুরু করেছেন জাতীয় অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা শাহজাহান শামীম। তবে প্রচলিত অডিশনের পথে না হেঁটে তিনি বেছে নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ ‘শিখিয়ে নিয়ে সুযোগ দেওয়া’। নিজের প্রতিষ্ঠিত ‘ফ্লাইং ফ্রেম ফিল্ম একাডেমি’র মাধ্যমে একঝাঁক নতুন অভিনেতা তৈরির লক্ষ্যে চার মাস মেয়াদী একটি বিশেষ অভিনয় কোর্স চালু করেছেন তিনি, যা নির্বাচিত শিক্ষার্থীদের জন্য একদম ফ্রি।

কোর্সের বিশেষত্ব ও পাঠ্যক্রম : এই কোর্সটি মূলত শাহজাহান শামীমের লেখা ‘ক্যামেরার সামনে অভিনয়’ বইটিকে কেন্দ্র করে সাজানো হয়েছে। ৩২টি অধ্যায়ের এই বইটির প্রতিটি বিষয়ের ওপর ভিত্তি করে নেওয়া হবে একটি করে প্র্যাকটিক্যাল ক্লাস। সপ্তাহে দুটি করে টানা চার মাসে মোট ৩২টি ক্লাসের মাধ্যমে একজন শিক্ষার্থীকে ক্যামেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত করে তোলা হবে।

সরাসরি শুটিং ফ্লোরে হাতে-কলমে শিক্ষা : উদ্যোগটি সম্পর্কে শাহজাহান শামীম বলেন, “ফ্লাইং ফ্রেম ফিল্ম একাডেমির যাত্রা শুরু হতে যাচ্ছে মূলত এক নতুন দর্শন নিয়ে। কেবল তত্ত্ব নয়, আমাদের প্রতিটি ক্লাস হবে সরাসরি শুটিং ফ্লোরে, ক্যামেরার সামনে। শিক্ষার্থীরা যেন শুরু থেকেই ফ্রেম, লেন্স আর লাইটের সাথে সখ্য তৈরি করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। বিশেষ করে নারায়ণগঞ্জের মেধাবী তরুণ-তরুণীদের কথা চিন্তা করে ২০ হাজার টাকা মূল্যের এই কোর্সটি আমরা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি।”

কোর্স শেষে অভিনয়ের নিশ্চিত সুযোগ : এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো সাফল্যের সাথে চার মাস শেষ করা প্রতিটি শিক্ষার্থীকে শাহজাহান শামীম নিজেই তার পরবর্তী ইউটিউব নাটকগুলোতে অভিনয়ের সুযোগ করে দেবেন। নির্মাতা জানান, ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জে একাডেমির স্থায়ী কার্যক্রম শুরু হবে। যেখানে ভবিষ্যতে চিত্রনাট্য রচনা এবং চলচ্চিত্র পরিচালনার ওপরও নিয়মিত কোর্স থাকবে।

আবেদনের প্রক্রিয়া: নাটকে অভিনয়ে আগ্রহী যে কেউ কয়েক কপি ছবি ও একটি পূর্ণাঙ্গ সিভি পাঠিয়ে এই কোর্সের জন্য আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ২৫ মে, ২০২৬।

আবেদন পাঠানোর ঠিকানা : হোয়াটসঅ্যাপ: ০১৯১২৫৭৭১৮৭ (ফ্লাইং ফ্রেম ফিল্ম একাডেমি)।

নির্মাতা পরিচিতি : উল্লেখ্য, শাহজাহান শামীম বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (ইঈঞও) চলচ্চিত্র নির্মাণ কোর্সের প্রথম ব্যাচের মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী। সরকারি অনুদানে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘বক্তাবলীর কান্না’ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। নির্মাতা ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করার পাশাপাশি তিনি বিসিটিই-তে খ-কালীন শিক্ষক হিসেবেও যুক্ত আছেন।