যুবদলের পর এবার তারেক রহমানের সাথে মতবিনিময় সভায় যোগ দিতে আমন্ত্রণ পেলেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ ৪ নেতারা। এর মধ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, আগামী ৯ মে শনিবার সকাল ৯টায় রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর সাথে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দেশব্যাপী জেলা ও মহানগর সভাপতি সাধারণ সম্পাদক, আহ্বায়ক সদস্য সচিববৃন্দ অংশগ্রহণ করবেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী এমপি ও সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী রাজিব আহসান কেন্দ্রীয়ভাবে আমন্ত্রিত নেতৃবৃন্দদের যথা সময়ে সভা স্থলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

































আপনার মতামত লিখুন :