News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বন্দরে ডাকাত সরদার ভাল্লুকসহ গ্রেপ্তার ৩


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ১০, ২০২৬, ১০:১৯ পিএম বন্দরে ডাকাত সরদার ভাল্লুকসহ গ্রেপ্তার ৩

বন্দরে এসএফ ডেনিম এ্যাপারেলসে ডাকাতি ও  মালামাল লুটের মামলায় ডাকাত সরদারসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের সোনাচরা এলাকার মৃত সামছুল হক মিয়ার ছেলে ডাকাত সরদার নূরে আলম ভাল্লুক (৪৮) একই থানার ফুলহর এলাকার নিজাম উদ্দিন মিয়ার ছেলে ডাকাত দলের সদস্য ইয়াছিন (৩৪) ও একই থানার উত্তর লক্ষনখোলা এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে ডাকাত দলের অপর সদস্য সালাহউদ্দিন (৪৫)। ধৃতদের রোববার (১০ মে) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৯(১২)২৫ নং ডাকাতি মামলায় এদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার ( ৯ মে) রাতে বন্দর থানার বিভিন্ন  এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ভোর আনুমানিক ৪টায় বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কের তালতলা এলাকায় নির্মাণাধীন এসএফ ডেনিম এ্যাপারেলসে দুর্ধর্ষ ডাকাতি ও  মালামাল লুটের ঘটনা ঘটে। ২০/২৫ জনের একটি ডাকাত দল  প্রতিষ্ঠানের ভিতরে অনাধিকার প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে সিকিউরিটি সুপারভাইজারসহ ৪জন নাইট গার্ডকে বেঁধে নাম্বার প্লেটবিহীন ১টি পিকআপ ট্রাকে করে ৪টন রড, স্টোর রুম ভেঙ্গে ৪৫ কয়েল ইলেকট্রিক ক্যাবল, ৬০ পিস হেলোজেন লাইট, ২০ পিস এলইডি লাইট, ১টি পানির পাম্প সহ অন্য মালামাল লুট করে নিয়ে যায়। ওই সময় ডাকাতদলের মারধরে সুপারভাইজার জাহাঙ্গীর ও নাইট গার্ড ওমর ফারুক আহত হয়।