News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

বন্দরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৮:৩৬ পিএম বন্দরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

বন্দরে পৃথক অভিযানে এক নারী মাদক কারবারিসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানকালে পুলিশ পৃথক স্থান থেকে ধৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

ধৃতরা হলো আড়াইহাজার থানার ছোট ফাউসা দেওয়ানপাড়া এলাকার আল আমিন মিয়ার স্ত্রী গাঁজা ব্যবসায়ী খুশি বেগম (৩২) ও বন্দর থানার কবিলের মোড় এলাকার মৃত নাসির উদ্দিন মিয়ার ছেলে মানিক হোসেন ওরফে কালা মানিক (৩০)।

কামতাল তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক অনিল চন্দ্র ও বন্দর ফাঁড়ির উপ পরিদর্শক আরিফ তালুকদার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক  মামলা রুজু করেছে।

সোমবার (১১ মে) দুপুরে  পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত রোববার (১০ মে) রাত সাড়ে ৮টায় বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ বাসস্ট্যান্ডের ঢাকামুখী লেনে যাত্রীবাহী এশিয়া লাইন বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ নারী মাদক কারবারিকে  ও সোমবার (১১ মে) ভোর  পৌনে ৪টায় বন্দর থানার একরামপুর  পৌরসভাস্থ আকাশের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী কালা মানিককে  গ্রেপ্তার করতে সক্ষম হয়।

থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে বন্দরসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অবাধে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।