নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডটি আবারো উত্তপ্ত পরিস্থিতি হতে যাচ্ছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক গ্রুপ আবারো সক্রিয় রূপ নিয়েছে।
২০২৩ সালে রূপালীতে মুখোশধারী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আল আমিন নামের একজন তরুণ ও বন্দর রেললাইন ও পাশের শাহী মসজিদ এলাকায় এই হত্যাকা- দুটি ঘটেছিলো। সেই সব অপরাধীরা নতুন রূপ নিয়ে বেপরোয়া উঠেছে। আবারো হত্যাযজ্ঞ পরিকল্পনা একেঁ যাচ্ছেন বলে জানা গেছে।
এদিকে গত কয়েক মাস যাবৎ বন্দর উপজেলায় বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে শুরুতে পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় ছিনতাই ঘটনা তদন্ত চলাকালে পুলিশের উপর হামলা ঘটনা ঘটে। এতে কনষ্টেবল ফয়সালকে ছুরিকাঘাত করে শর্ট গান লুট করে মাদক ব্যবসায়ীরা। এতে পুলিশ বাহিনীতে তৎপরতা শুরু করে শর্ট গান উদ্ধার করা হলেও অপরাধীরা এখনো ধরা ছোয়ার বাহিরে রয়েছেন। অন্যদিকে সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডটি ২৮ হাজার জনসংখ্যা বসবাসের মধ্যে শাহি মসজিদ, ছালেহ নগর, রূপালী, দত্তপাড়া ও পল্লীবিদ্যুৎ মত গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে।
বিগত সরকার আমলে অপরাধী আবারো সক্রিয় হয়ে আধিপত্য বিস্তারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। চলতি বছরের মার্চ-এপ্রিল মাসের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা ও এর আশেপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকা-ের কিছু ঘটনা সামনে এসেছে। স্থানীয় অপরাধী, অস্ত্রধারী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যের খবর পাওয়া গেছে। সাম্প্রতিক সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকা- শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছিলো। তারা এখন দল বদলে আবারো এলাকায় প্রভাব বিস্তারে অপেক্ষায় রয়েছে। গত মার্চ মাসে র্যাব-১১ নারায়ণগঞ্জ বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দিপু নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। গত মাস এপ্রিলে ৫৩ রাউন্ড গুলিসহ রাজ্জাক নামের আরেক সন্ত্রাসী এবং তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। যা এলাকায় অপরাধমূলক কার্যক্রমের বিস্তার নির্দেশ করে। বন্দরের কল্যান্দী এলাকায় এসএসসি পরীক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা ঘটেছে।
বন্দর উপজেলাটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, যা প্রায়শই অপরাধীদের চাঁদাবাজির লক্ষ্যবস্তুতে পরিণত হয়। অভিযোগ রয়েছে যে, স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধী চক্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে। বন্দর উপজেলার কিচু নির্দিষ্ট এলাকায় সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী ও অস্ত্রধারীদের তৎপরতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।
জানা যায়, ২০২৩ সালের এপ্রিলে রমজান চলাকালে রূপালী আবাসিক এলাকায় মুখোশধারী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আল আমিন নামের একজন তরুণ নিহত হয়। এই ঘটনায় তৎকালীন কাউন্সিলর যুবলীগ নেতাকে আসামী করে মামলা দায়ের করা হয়। ওই সময়ে পুলিশের তৎপরতা এলাকায় অপরাধ প্রবণতা কমতে দেখা যায়।
এদিকে ২০২৫ সালে জুন মাসে বন্দর রেললাইন ও পাশের শাহী মসজিদ এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুজন নিহত হয়। নিহতরা হলেন হাফেজীবাগ এলাকার রাজমিস্ত্রি আব্দুল কুদ্দুস এবং শাহী মসজিদ এলাকার বাসিন্দা ও বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান। হত্যাকান্ডে মামলায় বিএনপি নেতা সাবেক কাউন্সিলর হান্নান সরকার ও তার ছেলে সহ অনুসারীরা গ্রেপ্তার হয়ে কারাগার বরণ করে ছিলেন। মূলত এলাকায় মাদক ব্যবসা, ইজিবাইক স্ট্যান্ডে চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব একাধিকবার সংঘর্ষে দুইজন খুন হয়। এর আগে মাসে বন্দর থানার মুছাপুর এলাকায় রাহিম নামক যুবক হত্যা এবং পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট হয়েছিলো।
চলতি মাসের শুরুর মধ্যরাতে পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। যেখানে দুর্বৃত্তরা দুই পুলিশ সদস্যকে আহত করে একটি শটগান ছিনতাই করে। পরবর্তীতে পুলিশ শটগানটি উদ্ধার করেছে।





































আপনার মতামত লিখুন :