বন্দরে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল ইসলাম (২৬) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক কারবারি শফিকুল ইসলাম মাদারীপুর জেলার শিবচার থানার ভদ্রাসন তাঁতীপাড়া এলাকার আশরাফ আলী মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে বন্দর রুপালী আবাসিক এলাকায় বসবাস করে আসছিল।
ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী উপ পরিদর্শক আরিফ তালুকদার বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। ধৃত মাদক কারবারিকে উল্লেখিত মাদক মামলায় রোববার (১০ মে) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (৯ মে) রাত ৯টায় ২০ মিনিটে বন্দর থানার মদনগঞ্জ-মদনপুর সড়কের বন্দর বাসস্ট্যান্ডের ঢালী বিরিয়ানি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিমান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
থানা পুলিশ জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বন্দরে রুপালী, সালেহনগর ও বন্দর আমিন আবাসিক এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।




































আপনার মতামত লিখুন :