নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক সৌদি প্রবাসীর বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় রাকিব নামের এক ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। এ সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার দিবাগত রাত আনুমানিক ২টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কান্দী এলাকায় সৌদি প্রবাসী আলিমের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের কোনো এক সময় ১২ থেকে ১৩ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। তারা ঘরের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে নগদ প্রায় ২০ হাজার টাকা, আধা ভরি স্বর্ণ, তিনটি মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় বাধা দিতে গেলে রাকিব নামের এক ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।




































আপনার মতামত লিখুন :