News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

উচ্ছ্বাসিত নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১০:৪৩ পিএম উচ্ছ্বাসিত নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর উচ্ছ¡াসিত বিকেএমইএ এর নেতৃবৃন্দ। ১১ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।

সাক্ষাৎ প্রসঙ্গে বিকেএমইএ’র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, আমরা একটা বিশ^বিদ্যালয় চাচ্ছি টেক্সটাইল খাতের জন্য। টেক্সটাইল খাত অনেক দূর এগিয়ে গেছে বিশে^র বিভিন্ন দেশ টেকনোলজিতে এগিয়ে গেছে। কিন্তু আমাদের বিশ^বিদ্যালয়গুলোতে তেমনটা নেই। এই জন্য আমরা বিকেএমইএর পক্ষ থেকে চাচ্ছি নারায়ণগঞ্জের ভিতরে কিংবা নারায়ণগঞ্জের ভিতরে কিংবা খুব কাছেই অত্যাধুনিক বিশ^বিদ্যালয় করার জন্য। এজন্য সরকারের কাজে আমরা সহযোগিতা এবং জায়গা চেয়েছি। প্রয়োজনে আমরা সরকার থেকে জায়গা কিনে নিয়ে করবো। সরকার এবং বিদেশের সাথে সমন্বয় করে আমরা এই বিশ^বিদ্যালগুলো করবো।

তিনি আরও বলেন, সরকার বন্ধ কারখানাগুলো চালু করার উদ্যোগ নিয়েছে। সেই কারণে আমাদের সাথে আলোচনা। বন্ধ কারখানাগুলো চালু করতে কারা করা বিনিয়োগ করতে পারবে কিংবা পারবে না এসকল বিষয়গুলো আলোচনা হয়েছে। যারা চালু করতে পারে তাদের পিছনে বিনিয়োগ করা। সেই সাথে যে সমস্ত ফ্যাক্টরিগুলো দুর্বল হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে সরকারিভাবে প্রদক্ষেপ নেয়া এগুলো যেন বন্ধ না হয়ে যায়। এক্ষেত্রে কি কি করতে হবে।

সোহেল বলেন, জাপান থেকে শুরু করে বিশে^র অনেক দেশে আমাদের সিল্ক কাপড়ের গ্রহণযোগ্যতা রয়েছে। এসকল প্রতিষ্ঠান যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে কিভাবে চালু করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। লিজ নিয়ে হলেও যেন চালু করা যায়।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান হবে জানিয়ে সোহেল বলেন, আমাদের শিল্প কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও আলোচনা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আমাদের পরিপূর্ণতা পেয়ে যাবে। আমাদের নিশ্চিত থাকতে বলেছেন। সেই সাথে যে কোনো সমস্যায় আমরা যেন বারবার সংশ্লিষ্ট মন্ত্রীদের জানানো জন্য বলা হয়েছে। আমাদের জন্য দুয়ার খোলা আছে। বেশি প্রয়োজন হলেই তার কাছে যেতে পারবো। তিনি সেই সুযোগ করে দিয়েছেন। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে উদ্যোগী হতে হবে। তিনি দেশের জন্য অনেক কিছুই করার চিন্তা করছেন। আমরা যারা বৈদিশিক মুদ্রা অর্জন করছি তাদের গুরুত্ব দিতে চাচ্ছেন।

বিকেএমইএ’র পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি মো. শামসুজ্জামান এবং ফকির কামরুজ্জামান নাহিদ।