News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

বন্দরে  ডিবির অভিযানে  বিপুল নিষিদ্ধ পলিথিনসহ চালক গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১০:১৬ পিএম বন্দরে  ডিবির অভিযানে  বিপুল নিষিদ্ধ পলিথিনসহ চালক গ্রেপ্তার

বন্দরে  সাড়ে ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিনসহ মোস্তাফিজুর রহমান (৩৫) নামে কভার্ডভ্যান চালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি।

গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান ভোলা জেলার আলীনগর গ্রামের আবদুল মজিদের ছেলে। ধৃতকে উল্লেখিত মামলায় বুধবার (১৩ মে) দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দর উপজেলা মদনপুর বাসস্ট্যান্ডস্থ সোহাগ মোটরস নামক গ্যারেজের গেইটের সামনে পাঁকা রাস্তার উপরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ পলিথিনসহ কভার্ডভ্যানটি জব্দ করে। এ ব্যাপারে ডিবি পুলিশের উপ পরিদর্শক সুজন কুমার তালুকদার বাদী হয়ে ধৃত চালকের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা রুজু করেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি  বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় রাত্রিকালীন ডিউটিরত ছিলেন। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পারেন একটি কভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাচার করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি কভার্ডভ্যান তল্লাশি করে সৌদি আরবে তৈরি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ২২ লাখ টাকা। এসময় পলিথিন পরিবহনের দায়ে কভার্ডভ্যানটি জব্দ এবং চালক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই সুজন কুমার তালুকদার জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। জব্দকৃত পলিথিনগুলো আমদানিতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।