News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁয়ে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১০:২৯ পিএম সোনারগাঁয়ে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১১০পিস ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ১২ মে রাতে সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের মঞ্জিলখোলা মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মদনপুর আন্দারমানিক এলাকার আবু মিয়ার ছেলে মো. সাকিব (২১), কাঁচপুর খালপাড় এলাকার খোরশেদের ছেলে আমির হামজা টেম্পা (২৫), কাঁচপুর দক্ষিণপাড়া এলাকার মৃত কিতাব আলীর ছেলে মো. আমির হোসেন বাবু (২৪) এবং একই এলাকার মৃত কিতাব আলীর ছেলে মো. মুন্না (২৭)।

এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে সর্বমোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে নিশ্চিত করে পুলিশ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উক্ত মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।