শহরের দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন দেওভোগ আখড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে মো.হৃদয় (৩৮) এবং একই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মোখলেছ (৫৬)।
সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, ১২ মে রাত পৌনে ১০টায় দেওভোগ এলএন রোড এলাকায় মোখলেছুর রহমান পল্টুর টিনসেড বাড়ির সামনে গলি সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালানো হয়।
আরও জানায়, গ্রেফতারকৃত হৃদয়ের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোখলেছের লুঙ্গির কোমরের অংশ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৯ হাজার টাকা। আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।






































আপনার মতামত লিখুন :