সিদ্ধিরগঞ্জে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মুসা আহম্মেদ। মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা। গ্রেপ্তারকৃত মুসা ওই এলাকার জামাল উদ্দিন ওরফে রাগী মেম্বারের ছেলে।
তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুসা আহম্মেদ নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাÐে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এছাড়া তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদলের ঘনিষ্ঠ সহযোগী ।



































আপনার মতামত লিখুন :