নারায়ণগঞ্জের বন্দরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বায়ু দূষণের অভিযোগে দুটি ইটভাটাকে ২ দুই লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিফ আল তাওহীদ নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত দুই ইটভাটা হলো বন্দরের মদনপুর কেউঢালা এলাকার মেসার্স এস কে বি ব্রিক ফিল্ডকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও বন্দরের জাঙ্গাল এলাকার মেসার্স টু এস বি ব্রিক ফিল্ডকে ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ বলেন, পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনাকালে দুইটি ইটভাটার বিরুদ্ধে বায়ু দূষণের প্রমাণ পাওয়া যায়। তারা নিয়ম মেনে ইটভাটা পরিচালনা করছিলেন না। পরে তাদেরকে জরিমানার আওতায় আনা হয়। সেই সাথে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানের সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম। সেই সাথে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন।







































আপনার মতামত লিখুন :